1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ী পৌরসভার ৩ সহস্রাধিক হতদরিদ্র পেল ভিজিএফ’র নগদ অর্থ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার ৩ হাজার ৮১ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে স্পেশাল ভিজিএফ’র বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয় চত্বরে মোবাইল ফোনে বক্তব্য রেখে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্মসাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য গোপাল চন্দ্র সরকার এবং পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও নারী কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন পৌরসভার হতদরিদ্র ৩ হাজার ৮১ জন ব্যক্তির মাঝে জনপ্রতি ৪৫০ টাকা করে মোট ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com