1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

তালেবানদের ওপর আকাশ ও স্থল হামলা, নিহত ৫১

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানদের ওপর আকাশ ও স্থল  হামলা চালিয়েছে আফগান বাহিনী। গত ২৪ ঘন্টায় হামলায় ৫১ জন নিহত হয়েছে বলে রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এই হামলা দেশটিতে দীর্ঘদিন ধরে তালেবানদের সঙ্গে সরকারের চলমান শান্তি আলোচনাকে ঝুঁকির মুখে ফেললো বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নয়টি প্রদেশে তালেবানদের বিরুদ্ধে ১৩টি স্থল ও ১২টি বিমান হামলা চালানো হয়েছে। এতে ৫১ ‘সন্ত্রাসী’ নিহত, ১৩ জন আহত ও ছয় জন আটক হয়েছে।

উত্তরের প্রদেশ বলখের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান হামলায় অন্তত তিন নারী ও চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় প্রাদেশিক গভর্নরের দপ্তরের কাছে বিক্ষোভ হয়েছে।

এদিকে তালেবান জানিয়েছে, শনিবার তারা কুন্দুজে নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে। তালেবান যোদ্ধারা বিপুল পরিমাণ অস্ত্রও লুট করেছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com