1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে ২৩ জন আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

শেরপুর : শেরপুর শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এক পাগলা কুকুর ২৩ জনকে কামড়ে আহত করেছে। শহরের অদূরে কুসুম হাটি থেকে শুরু করে শহরের পূর্ব শেরী, পশ্চিম শেরী ও কসবা মহল্লায় পাগলা কুকুরটি যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগী ও চিকিৎসক জানান, পাগলা কুকরটি কারও পায়ে, কারো হাতে, কারও পেটে, কারও পিঠে এভাবে যাকে যেভাবে পেয়েছে তাকেই কামড়েছে। কারও কারও কামড়ানো স্থানে মাংস নেই। কুকুরটিকে ধরতে স্থানীয়রা চেষ্টা চালালেও দ্রুত চোখের পলকে স্থান পরিবর্তন করছে। সবশেষ পাওয়া তথ্যে কুকুরটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
শেরপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খায়রুল কবির সুমন টেলিফোনে জানিয়েছেন, এক কুকুরের কামড়ে এ পর্যন্ত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন জানিয়েছে সম্প্রতি শহরের কুকুরের অত্যাচার বেড়ে গেছে। কিন্ত আইনি বাঁধার কারণে কুকুর নিধন করা যাচ্ছে না। ২৩ জনকে কামড়ানো ওই পাগলা কুকুরকে ধরতে ইতিমধ্যেই পৌরসভার কনজারভেনসি শাখাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com