1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নকলায় নকল সেমাই ও জুস কারখানা : র‌্যাবের অভিযানে সিলগালা, জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা শহরের কায়দা এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক নকল সেমাই ও নকল জুস কারখানার সন্ধান মিলেছে। পরে ওই কারখানা সিলগালাসহ জড়িতদের মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। বৃস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর থেকে এ অভিযান চালায় র‌্যাব-১৪।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জামালপুর-১৪ এর এএসপি এমএম সবুজ রানার নেতৃত্বে দুপুরে নকলা শহরের কায়দা ও ইশিবপুর এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন নকলার সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ।
অভিযানকালে উত্তর কায়দায় বনফুলের আদলে ‘বর্নফুল’ নামে সেমাই প্যাকেটজাত করার অভিযোগে নূর মোহাম্মদের ছেলে আঙ্গুর মিয়া (৩২) কে ৫০ হাজার টাকা, নকল সেমাই উৎপাদন করার অভিযোগে একই এলাকার মৃত ওসমান আলীর পুত্র মো. জলিল (৬০) ও আলমকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা এবং ইশিবপুর এলাকায় নকল জুস উৎপাদন করায় রিমি ফুড প্রোডাক্টস্ এর মালিক নিজাম উদ্দিন সোহেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সেমাই ও জুসসহ অন্যান্য মালামাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। সীলগালা করে দেওয়া হয় নকল বনফুল সেমাই কারখানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com