1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

গোল উৎসবের ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা ম্যানইউ’র

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ঘরের মাঠ ওল্ড টাফোর্ডে ইতালির দল এএস রোমাকে হারিয়েছে ৬-২ গোলের ব্যবধানে। এমন জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ইংলিশ ক্লাবটি। তাদের হটিয়ে সেমিফাইনালে যেতে হলে ফিরতি লেগে ঘরের মাঠে কমপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিততে হবে রোমাকে। যা প্রায় অসম্ভব।

ঘরের মাঠে ব্রুনো ফার্নান্দেসের গোলে ৯ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। তবে তাদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি ইতালির ক্লাবটি। ম্যাচের ১৭ মিনিটে লরেঞ্জো পেলেগ্রিনি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ম্যাচে। ৩৩ মিনিটে ইডেন জেকো গোল করে এগিয়ে নেন রোমাকে। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

তবে বিরতির পরের গল্প পুরোটাই ম্যানইউর। এই অর্ধে তারা আরও পাঁচ-পাঁচটি গোল করে, উৎসবে মাতে। ৪৮ মিনিটে এডিনসন কাভানি গোল করে সমতা ফেরান। ৬৪ মিনিটে তিনি জোড়া গোল পূর্ণ করে ম্যানইউকে এগিয়ে নেন ৩-২ ব্যবধানে। ৭১ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৪-২। এরপর ৭৫ মিনিটে পল পগবা ও ৮৬ মিনিটে ম্যাসন গ্রিনউড গোল করে ৬-২ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com