1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মেসির গোলের পরও হারলো বার্সা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে গ্রানাডার মুখোমুখি হয় বার্সেলোনা। ঘরের মাঠে এই ম্যাচ জিতে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে ১০ মাস পর পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল। কিন্তু তা আর হলো কই?

লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েও গ্রানাডার কাছে ২-১ গোলে হার মেনেছে বার্সা। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা হয়নি তাদের। এগিয়ে যাওয়া হয়নি শিরোপা জয়ের দৌড়েও।

এই হারে ৩৩ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে কাতালানরা রয়েছে তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে শীর্ষে।

ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সা। এ সময় আঁতোয়ান গ্রিজমান ও মেসি ওয়ান টু ওয়ান করে বক্সের মধ্যে ঢোকেন। এরপর গ্রিজমান বামদিকে মেসিকে বল বাড়িয়ে দেন। মেসি দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়ান।

৩৬ মিনিটের মাথায় আরো একটি নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। এ সময় ডানদিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে ছিলেন কেবল গ্রানাডার গোলরক্ষক। তাকে ফাঁকি দিয়ে দূরের পোস্টে শট নেন। কিন্তু লক্ষভ্রষ্ট হয়। তাতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় গ্রানাডা। ৬৩ মিনিটে গ্রানাডার ডারউইন মেচিস গোল করে দলকে সমতায় ফেরান। এই গোলের পর ম্যাচ অফিসিয়ালদের কিছু একটা বলে সরাসরি লাল কার্ড দেখেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। বাকি সময় তিনি ডাগআউটে দাঁড়াতে পারেননি।

৭৯ মিনিটে গ্রানাডার জর্গে মলিনা গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি বার্সা। তাতে হারও এড়াতে পারেনি তারা।

বার্সেলোনার মাঠে এটি ছিল গ্রানাডার ঐতিহাসিক জয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com