1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া চার স্কুলছাত্রী ধর্ষিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া চার ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

রোববার উপজেলার ঝরকা বনে তাদের উপর যৌন নির্যাতন করা হয়। ওই চার কিশোরী উপজেলার এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এক ছাত্রীর বাবা বাদী হয়ে আজ সোমবার ঘাটাইল থানায় অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ এনে অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল থাকায় ওই চার ছাত্রী সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে তারা স্কুলে না গিয়ে তাদের দুই বন্ধুর সঙ্গে উপজেলার ঝরকা বনে বেড়াতে যায়। সেখানে তাদের আটকে রাখে কয়েকজন দুষ্কৃতকারী। পরে ছাত্রীদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে যৌন নির্যাতন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

চার ছাত্রীর একজনের নানার বাড়ি পাশের এলাকায় হওয়ায়, তারা সেখানে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে রাতে তাদের থানায় নিয়ে আসা হয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুল আলম বলেন, থানায় অপহরণ ও যৌন নির্যাতনের মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চার ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com