1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

৮৩ যাত্রী নিয়ে আফগানিস্তানে ভেঙে পড়ল বিমান

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ৮৩ জন যাত্রীসহ আফগানিস্তানের গজনিতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।

আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নম্বর বিমানটি সোমবার আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল।

বিবিসি জানায়, দক্ষিণ পশ্চিম কাবুল প্রদেশের গজনি জেলার দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত কারণে বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়, বিমানটি আরিয়ানা এয়ারলাইন্সের। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি অস্বীকার করেছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, কাবুলের উদ্দেশে যাত্রা করার জন্য উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটির মালিকানা আরিয়ানা আফগান নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।

ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com