1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কৃষকের ধান কেটে দিলেন সাংসদ জুয়েল আরেং

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শ্রমিক সংকটের কারণে ধান কাঁটতে না পারা এক দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে দিলেন ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
শনিবার দুপুরে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে উপজেলার খন্দক পাড়া গ্রামের দরিদ্র কৃষক মো. আব্দুল করিমের ৪৩ শতাংশ জমির পাঁকা ধান কম্বাইন হারভেষ্টার মেশিন নিজেই চালিয়ে ধান কেটে দেন সাংসদ জুয়েল আরেং।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়াম ীলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, যুবলীগের আহবায়ক মো. নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মির্জা মোর্শেদ প্রমুখ।
ধান কাটা শেষে সাংসদ জুয়েল আরেং সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশব্যাপী শ্রমিক সংকট থাকায় অসহায়, দরিদ্র কৃষদের জমির বোরো ধান কাটা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হালুয়াঘাটে দলের নেতাকর্মীদের সাথে রেখে আমি নিজেই কৃষকের ধান কেটে দিয়েছি। এতে করে আমার দলের নেতাকর্মীরা আরো উৎসাহিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com