1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানির অভিযোগে ৪ দালাল আটক 

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১
যশোর : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত অসহায় পাসপোর্ট যাত্রীদের জিম্মী করে হয়রানির অভিযোগে  শ্রমিক নেতা-কর্মী পরিচয়দানকারী ৪ দালালকে আটক করা হয়েছে । শনিবার বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগীতা নিয়ে অভিযুক্তদের আটক করে।
আটককৃতরা হলেন- বেনাপোল চেকপোস্ট ট্যাক্সি ষ্টান্ড শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক জাবের হোসেন, প্রাইভেটকার চালক রহিম, আব্দুল গফ্ফার ও তাদের আর এক সহযোগী।
শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী জানান, তাদের কাছে অভিযোগ আসে করোনাকালিন সময়ে বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে ইমিগ্রেশন ভবনে গিয়ে যাত্রীদের জিম্মী করে নানা ভাবে হয়রানি করছে। পরে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, শ্রমিক নেতা পরিচয়ের জাবের ও তার কয়েকজন চালক মিলে বেনাপোল চেকপোস্টে সিন্ডিকেট তৈরী করে করোনাকালীন সময়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করে প্রতিদিন সকালে তাদের সদস্যরা ইমিগ্রেশনে প্রবেশ করে। পরে সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেটকার সংকট দেখিয়ে যাত্রীদের জিম্মী করে ১ হাজার টাকা গন্তব্যের ভাড়া ৫ হাজার ও ৫ হাজার টাকার ভাড়া ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করছিল। যাত্রীদের স্বাধীনতা ছিল না নিজের ইচ্ছায় প্রাইভেটকার ঠিক করা। অবশেষে ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ জানালে তাদেরকে আটক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com