1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

১১ বছর পর চ্যাম্পিয়ন ইন্টার মিলান

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে ক্রোতোনকে হারিয়ে নিজেদের কাজ সেরে রেখেছিল ইন্টার মিলান। অপেক্ষা ছিল পরদিন আটলান্টার পয়েন্ট খোয়ানোর। হলোও তাই। সাসৌলোর বিপক্ষে জিততে পারেনি আটলান্টা, ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

যার সুবাদে মাঠে না খেলেই, চার ম্যাচ হাতে রেখে ইতালিয়ান সিরি ‘আ’র চ্যাম্পিয়ন হয়ে গেছে ইন্টারন্যাজিওনাল মিলান। দীর্ঘ ১১ বছর পর সিরি আ’র শিরোপা জিতল তারা। এ নিয়ে ১৯তম বারের ইতালির ঘরোয়া ফুটবল সর্বোচ্চ মর্যাদার আসরে চ্যাম্পিয়ন হলো মিলানের দলটি।

চলতি সিরি ‘আ’র ৩৪ রাউন্ড শেষে ইন্টারের সংগ্রহ ৮২ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আটলান্টা সমান ম্যাচে পেয়েছে ৬৯ পয়েন্ট। তিন ও চার নম্বরে থাকা এসি মিলান ও জুভেন্টাসের সংগ্রহও ৬৯ পয়েন্ট।

এ তিন দল শেষ চার ম্যাচ জিতলেও ইন্টারের ৮২ পয়েন্ট টপকে যেতে পারবে না। তাই রোববার রাতে মাঠে না নেমেই শিরোপা জেতার সুখবর পেয়ে গেছে ইন্টার মিলান।

ইন্টারের শিরোপা জয়ে থেমে গেল জুভেন্টাসের টানা ৯ বারের শিরোপা যাত্রা। গত ২০১১-১২ মৌসুম থেকে টানা ৯ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল এর আগে ২০১০-১১ মৌসুমের চ্যাম্পিয়ন ছিল ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। তারও আগে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার।

এবার দীর্ঘ ১১ বছরের অপেক্ষা ঘুচিয়ে শিরোপা জয়ের সংখ্যায় এসি মিলানকে পেছনে ফেলল ইন্টার মিলান। সবশেষে ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়ন এসি মিলানের সিরি আ শিরোপা ১৮টি। আর ইন্টার এবার জিতল তাদের ১৯তম শিরোপা।

চার ম্যাচ হাতে রেখে ইন্টারের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দুই স্ট্রাইকার রোমেলু লুকাকু ও লাউতারো মার্টিনেজ। এখন পর্যন্ত চলতি লিগে লুকাকু ২১ ও মার্টিনেজ ১৫টি গোল করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com