1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে কন্যাশিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : চার বছর বয়সী এক কন্যা শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে তেরো বছর বয়সী এক কিশোরকে ধর্ষণের অভিযোগে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৩ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুটির মা মামলা বাদী জানান, তার স্বামী ঢাকায় চা বিক্রি করেন। তিনি কন্যাকে নিয়ে নিজ বাড়ি ঘোড়ামারায় থাকেন। রবিবার তিনি অন্য এক বাড়িতে গিয়ে নিজেদের বোরো ধান শুকানোর কাজ করছিলেন। দুপুরের দিকে একই গ্রামের জনৈক কৃষিশ্রমিকের তেরো বছর বয়সী কিশোর ছেলে তার মেয়েকে আম খাওয়ানোর কথা বলে পাশের জনৈক নাছিরের মাছের প্রকল্পে নিয়ে যায়। সেখানে নিয়ে পড়নের কাপড় খোলে ওই কিশোর শিশুটিকে ধর্ষণ করে। কিন্তু এ কথা শিশুটি কাউকে জানায়নি। সন্ধ্যার সময় শিশুটি প্র¯্রাব করতে গেলে গোপনাঙ্গে ব্যথা অনুভব করে। এসময় তার মা কারণ জানতে চাইলে শিশুটি ঘটনা খোলে বলে। পরে রাতেই তিনি নালিতাবাড়ী থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং কিশোরীর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হবে। অভিযুক্ত কিশোরের বিষয়ে প্রবেশন কর্মকর্তার মাধ্যমে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com