1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে ক্ষুরাঘাত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : পূর্ব শত্রুতার জের ধরে চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে বেলায়েত হোসেন (২৯) নামে এক যুবকের পেট ক্ষুর দিয়ে কেটে দিয়েছে প্রতিপক্ষ। সোমবার (৩ মে) দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ীতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে উপজেলার মরিচপুরান গ্রামের আবুল হোসেনের ছেলে আতিকুর রহমান স¤্রাটের সাথে পার্শ্ববর্তী উত্তর কোন্নগর গ্রামের নুরুল ইসলামের ছেলে বেলায়েত হোসেন এর বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যার পর বেলায়েত বাঁশকান্দা বাজারে গেলে আতিকুর রহমান স¤্রাট সঙ্গে কয়েকজনকে নিয়ে বেলায়েতের উপর অতর্কিতে হামলা চালায়। প্রথমে তারা বেলায়েতের চোখমুখে মরিচের গুঁড়া ছিটায় ও পরে বেলায়েতকে মারধর করে এবং সঙ্গে থাকা ক্ষুর দিয়ে পেটে আঘাত করে। এসময় বেলায়েতের পেট কেটে আহত হয়ে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com