1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মে, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে মোটরসাইকেল নাফিজ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের গলাকাটা ব্রীজ এলাকায় বিএম কলেজ কাছে ওই ঘটনা ঘটে। নিহত শিশু উত্তর খরিয়াকাজিরচর এলাকার রহিজল মিয়ার ছেলে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় নাফিজ রাস্তা পার হওয়ার সময় শেরপুরগামী একটি দ্রুতগতিগামী মোটরসাইকেল নাফিজকে চাপা দেয়। এ সময় চালক ছানোয়ার হোসেন (২৫) মোটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যায়। ওই সময় নাফিজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেয়। পরে নাফিজের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নাফিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় নিহতর বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com