1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় ‘নো মাক্স নো সার্ভিস’ স্টিকার ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নো মাক্স নো সার্ভিস’ স্টিকার ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মে) বিকেলে কলাপাড়ায় পৌর শহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে পৌর শহরের প্রতিটি দোকানে দোকানে এ স্টিকার ও ক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির ‘নো মাক্স নো সার্ভিস’ স্টিকার ও মাস্ক বিতরনে এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, সাধারণ সম্পাদক মো: ফিরোজ শিকদার, কলাপাড়া থানা ওসি (তদন্ত) আসাদুর রহমান, ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক বিএম খালেক, অর্থ সম্পাদক মো: ফরিদ উদ্দন বিপু, সদস্য বিল্লাল খান কাবুল, মো: ফরিদ, সুমন মল্লিকসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পৌর শহর ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো: ফরিদ উদ্দন বিপু বলেন, পৌর শহরের প্রতিটি দোকানে লাগানো হয়েছে ‘নো মাক্স নো সার্ভিস’ লেখা সম্বলিত স্টিকার। এছাড়া ক্রেতা ও পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় হ্যান্ড মাইক দিয়ে জনসচেতনতামূলক প্রচারনা করা হয়েছে।
এসময় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: ফিরোজ শিকদার গনমাধ্যমকে বলেন, করোনার মহামারি এই দুর্যোগকালীন সময় সরকারি নিদের্শনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে দোকানে ব্যবসায়ী ও ক্রেতারা নিরাপদে কেনাকাটা করতে পারে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ‘নো মাক্স নো সার্ভিস’ স্টিকার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com