1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝিনাইগাতিতে ভারতীয় মদসহ দুই যুবক আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মে, ২০২১

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে ভারতীয় ৬ বোতল মদসহ দুই যুবককে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার গোমড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রাসেল মিয়া (২৫) একই উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে ও খোরশেদ আলম (২৪) একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ঝিনাইগাতির গোমড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। অভিযানকালে খোরশেদ আলমের বাড়ি থেকে ভারতীয় ২ বোতল রয়েল স্টেজ ব্ল্যান্ড হুইস্কি, ২ বোতল অফিসার চয়েস ব্লু হুইস্কি ও ২ বোতল অফিসার চয়েস হুইস্কি মোট ৬ বোতল মদ জব্দ করা হয়। এসময় এর সাথে জড়িত খোরশেদ আলম ও রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com