1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আইপিএল স্থগিত: বিশেষ ব্যবস্থায় সাকিব-মোস্তাফিজকে ফিরিয়ে আনবে বিসিবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে দ্রুত দেশে ফেরাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে দুই ক্রিকেটারদের নিজেদের ব্যবস্থায় দেশে ফেরানোর পরিকল্পনা বিসিবির।

করোনার সংক্রমণ বেড়ে যায় মঙ্গলবার আইপিএল বন্ধ করে আয়োজকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে সাকিব ও মোস্তাফিজের ১৮ মে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু তাদের আগেভাগেই ফেরাবে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন মঙ্গলবার দুপুরে রাইজিংবিডিকে বলেন,‘খবরটা মাত্রই দেখলাম আইপিএল বন্ধ। এখনও সাকিব ও মোস্তাফিজের সঙ্গে যোগাযোগ হয়নি। যেহেতু আইপিএল বন্ধ ওখানে থাকার কোনো মানে নেই। সামনে শ্রীলঙ্কা সিরিজও আছে। আমরা সেরা উপায় বের করে ওদের বিশেষ ব্যবস্থায় দেশে ফেরাবো।’

এই মুহূর্তে ভারতের সঙ্গেও ফ্লাইট যোগাযোগ বন্ধ। সে ক্ষেত্রে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ফিরতে হবে এই দুই ক্রিকেটারকে। সাকিব বর্তমানে আছে আহমেদাবাদে। মোস্তাফিজ স্ত্রীসহ আছে দিল্লিতে। করোনার অত্যন্ত ঝুঁকিপ্রবণ দেশ থেকে তারা ফিরছে। এজন্য তাদের কোয়ারেন্টাইন নীতিমালা কী হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন।

কোয়ারেন্টাইন তিন দিনের নাকি ১৪ দিনের হবে তা জানতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিসিবি। সোমবার নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা যাত্রীদের জন্য ১৫ দিনের বাধ্যতামলক কোয়ারেন্টানের নতুন নীতিমালা নিয়েছে সরকার। এখন এই নীতিতে কি সাকিব ও মোস্তাফিজও পড়ে যান কিনা- সেটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আমরা পুরো ব্যাপারটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তাদের কাছে পরামর্শ চেয়েছি।’

এদিকে শ্রীলঙ্কা দেশে আজ দেশে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের তিনদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। তবে বিসিবির নির্ধারিত হোটেলে করবেন নাকি বাসায় করবেন তা নিয়ে চলছে আলোচনা। প্রাথমিক আলোচনায় ছিল ক্রিকেটাররা হোটেলের করবেন। তবে দেশের বিমানে উঠার আগে প্রত্যেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট পাওয়ায় নিজ বাসায় কোয়ারেন্টাইন করতে পারেন। দলের সঙ্গে ফিরছেন না কোচ রাসেল ডমিঙ্গো। তিনি শ্রীলঙ্কা থেকেই দক্ষিণ আফ্রিকা ফিরেছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সিরিজ শুরুর আগে যোগ দেবেন বাংলাদেশে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com