1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ ড্রেজার ধ্বংস, বালু জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি শ্যালুচালিত ড্রেজার ধ্বংস এবং ২০ ট্রাক বালু জব্দ করে ৭০ হাজার টাকায় নিলামে দিয়েছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার তাওয়াকুচা পাহাড়ি এলাকার সোমেশ্বরী নদীতে অবৈধব বালু উত্তোলনবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতীর সহকারি কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে শেরপুরের সহকারি বন সংরক্ষক প্রাণতোষ রায় ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা বনবিভাগের তাওয়াকুচা এলাকার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনে জড়িতরা টের পেয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত কয়েকটি ড্রেজার নদীতে ডুবিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত পানিতে ডুবন্ত ড্রেজারসহ মোট ১০টি ড্রেজার ধ্বংস করে। এছাড়াও উত্তোলিত ২০ ট্রাক বালু জব্দ করে তাৎক্ষণিক স্পট কোটেশন নিলামে ৭০ হাজার টাকা বিক্রি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com