1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে ভেজাল ভোজ্যতেল ও পলিথিন বিক্রির দায়ে জরিমানা, কারখানা সিলগালা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : খাঁটি সরিষার তেলের নামে জাহাজের পোড়া মবিল, নোংরা পরিবেশে তেল বোতলজাত করণসহ ভোজ্যতেলে ভেজাল এবং নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মোট ৯০ হাজার টাকা জরিমানা ও একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ মে) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নিলামপট্টি এলাকায় র‌্যাব-১৪ জামালপুর এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর এর এএসপি সবুজ রানার নেতৃত্বে নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায় কয়েকটি ভোজ্যতেল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি কারখানা বন্ধ করে মালিক-শ্রমিকরা পালিয়ে যায়। অভিযানকালে গোলাম মস্তুফার ভোজ্যতেলের কারখানায় গিয়ে জাহাজের পোড়া মবিল, নোংরা পরিবেশে তেলের প্রক্রিয়া ও বোতল বা কন্টেইনার জাতকরণ পরিলক্ষিত হয়। এমনকি ভোজ্যতেলের একটি পাত্রে টিকটিকি পড়ে থাকতে দেখা যায়। এসময় মালিকপক্ষকে পাওয়া না গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন কারখানাটি সিলগালা করে নিয়মিত মামলার নির্দেশ দেন।
এছাড়াও পার্শ্ববর্তী আনোয়ারের টুপি মার্কা সরিষার তেল কারখানায় অভিযান চালিয়ে সুপার সয়াবিনের সাথে সরিষা মিশিয়ে ভেজাল সরিষার তেল উৎপাদন, নকল জোড়া হাঁস মার্কা তেল কন্টেইনার করণসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই মহল্লায় লোটন দেবনাথ এর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৫শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পলিথিন বহনের দায়ে অটোচালক নাজমুলকে জরিমানা করা হয় আরও ১০ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com