1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শেরপুরে সরকারী খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১

শেরপুর : শেরপুর জেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ মে) বিকেলে জেলা খাদ্যগুদামে এ কর্মসূচীর উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য কর্মকর্তা ফরহাদ খন্দকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. মহিত কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা খাদ্য কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, এবার ২৪ হাজার ৫শ ২৫ মেট্টিকটন বোরো সিদ্ধ চাল ও ১২ হাজার ৯শ ৬৭ মেট্টিকটন বোরো ধান মজুত করণ করা হবে। সরকার কেজি প্রতি চাউল ৪০ টাকা, ধান ২৭ টাকা দরে মূল্য নির্ধারণ করেছে।
তিনি আরও বলেন, এবার কৃষকেরা অনলাইনে নিবন্ধন করে জেলার ৫টি উপজেলায় সরকারী খাদ্যগুদামে চাল ও ধান বিক্রি করতে পারবে। ইতিমধ্যেই কৃষক এপস্ এর মধ্যে জেলায় প্রায় ৫ হাজার কৃষক তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com