1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঢাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে রওনা হওয়া ৬টি বাস আটক করেছে যশোর পুলিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
যশোর: যশোরের পুলিশ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ছয়টি দূরপাল্লার বাস আটক করেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে যশোরের মণিরামপুর থানার সামনে ও যশোর শহরের নিউমার্কেট এলাকা থেকে চারটি ও রাত ১২টার পর যশোর কোতোয়ালি থানার সামনে থেকে আরও দুইটি যাত্রীবাহী বাস আটক করা হয়।
যশোরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মাহাবুব কবীর জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। খবর পেয়ে রাতে যশোরের মণিরামপুর থানার সামনে ঠিকানা পরিবহনের একটি ও গ্রিন বাংলার দুটি বাস আটক করা হয়।
এছাড়া একই রাতে যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ডে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়। বাস চারটিতে মোট ৮৪ জন যাত্রী ছিলেন। এরপর যাত্রীরা যে স্থান থেকে এসেছেন তাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়।
তিনি আরও জানান, বাস আটক করা হলেও চালক ও হেলপারদের আটক দেখানো হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাফিক ইন্সপেক্টর (যশোর সদর) শুভেন্দুকুমার মুন্সি জানান, রাতেই বাসের যাত্রীদের পুলিশের উদ্যোগে মাইক্রোবাস ও কারযোগে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। রাতে যশোর কোতোয়ালি থানার কাছ থেকে আরও দুটি যাত্রীবাহী বাস আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। এই বাস দুটিতে ৩০ জন করে মোট ৬০ যাত্রী ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com