1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যশোরে সরকারি নির্দেশনার এক সপ্তাহেও শুরু হয়নি ধান সংগ্রহ কার্যক্রম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
যশোর: সরকারিভাবে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ শুরু হলেও তার কোন চিন্হ পড়েনি মনিরামপুরে। ইতিমধ্যে দেশের অন্য উপজেলায় বোরো সংগ্রহ শুরু হলেও যশোরের মণিরামপুরে এখনো শুরু হয়নি এই কার্যক্রম। আর কবে শুরু হবে সেটাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস।
তবে বৃহস্পতিবার (৬ মে) এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইউপি চেয়ারম্যানদের নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে উপজেলা ক্রয় কমিটির। মণিরামপুরে চলতি মৌসুমে একহাজার ৮০ টাকা মণ দরে সাড়ে তিন হাজার টন বোরো ধান এবং ৪০ টাকা কেজি দরে এক হাজার টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ এপ্রিল এই সংক্রান্ত খাদ্য মন্ত্রণালয়ের চিঠি পেয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস। তাতে ২৮ এপ্রিল থেকে ধান ক্রয়ের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে লটারির মাধ্যমে ধান ক্রয়ের কথা থাকলেও পরবর্তীতে তা শিথিল করে কার্ডধারী কৃষকের কাছ থেকে উন্মুক্তভাবে ক্রয়ের কথা বলা হয়েছে নীতিমালায়। তবে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পার হলেও এখনো ক্রয় নিয়ে কোন সিদ্ধান্তে আসতে পারেননি মনিরামপুর  উপজেলা ধান চাল ক্রয় কমিটি।
এ ব্যাপারে জানতে চাইলে, মণিরামপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম বলেন, ২৭ টাকা কেজি দরে সাড়ে তিন হাজার টন বোরো ধান ও ৪০ টাকা কেজি দরে এক হাজার টন চাল কেনার বরাদ্দ এসেছে। ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল কেনার নির্দেশনা ছিল। মণিরামপুরে ৪৬ জন মিলার রয়েছেন। চাল দেওয়ার ব্যাপারে তারা ৯ মে পর্যন্ত চুক্তি করতে পারবেন।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসান বলেন, গত মঙ্গলবার কার্ডধারী ৫২ হাজার ৬৫৭ জন কৃষকের তালিকা দেওয়া হয়েছে খাদ্য অফিসে। কার্ডধারী যে কোন কৃষক ধান গুদামে দিতে পারবেন।
মণিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহ বলেন, অন্য উপজেলায় বোরো সংগ্রহ শুরু হয়েছে। আমাদের কিছুটা দেরি হচ্ছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত আলোচনা সভা রয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত বোরোর ধান চাল সংগ্রহ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com