1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

হালুয়াঘাটে রাস্তা সংস্কার ও পাকা করণের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা-বাবু বাজার রাস্তা সংস্কার ও পাকা করণের দাবিতে ধারা ইউনিয়নের লালারপাড় এলাকায় বিশাল মানববন্ধন করেছে কয়েক গ্রামের হাজারো মানুষ।
“ভাঙ্গা রাস্তার দিন শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ‘মুজিব বর্ষের অঙ্গীকার পাকা রাস্তা হউক সবার’, ‘দাবী মোদের রাস্তাটা শুধু পাকা চাই’ সহ বিভিন্ন লেখা সম্মেলিত ব্যানার ও ফ্যাসটুন নিয়ে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ মে) বিকালে ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনা প্রবণ রাস্তা সংস্কার ও পাকা করণের দাবিতে লালার পাড়, মাছাইল, টঙ্গীররঘাট, বাউশা, কুমুরিয়া, বাবু বাজার, উত্তর সুর্দশনখিলা,শাকনাইট, হাপানিয়া ও বাউশিসহ বিভিন্ন গ্রামের ভোক্তভোগী হাজারো মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানবন্ধনের আয়োজন করেন শিক্ষক বাবুল হোসাইন, শেখ মুনির আহাম্মেদ, কলেজ ছাত্র পিয়াস, পলাশ, রাজিবসহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধারা বাজার থেকে ১০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকা করণের জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানান এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com