1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আরও ২ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন সালমান ওমর রুবেল

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঈদ সামগ্রী বিতরণের চতুর্থ দিনে হালুয়াঘাট উপজেলার ১০ নং ধুরাইল ইউনিয়নের জাফরুল উলুম আলিম মাদ্রাসা , ১১নং আমতৈল ইউনিয়নের ঠেংগাবর মাদ্রাসা ও সর্চাপুর বাজার ও ধোবাউড়া উপজেলার ২ নং গামারীতলা ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ সময় উনার সাথে ছিলেন আনোয়ার হোসেন মেম্বার,যুবদল নেতা মোল্লা মনির, মোঃ তারিকুল ইসলাম চঞ্চল, মতিউর রহমান,নাজমুল হুদা, রেফাজ, লাবিন, হিরা, দেলোয়ার সেচ্ছাসেবক দল অলি, তুষার, ময়মনসিংহ জেলার উত্তর সহ-সভাপতি ফয়সাল খান, পৌর ছাএদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম সরদার, হালুয়াঘাট উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান সহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া ধোবাউড়া উপজেলায় সালমান ওমর রুবেলের পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আবুল ফজল, মাসুদ সরকার, মারফত মেম্বার, সবুজ মেম্বার প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত। আমরা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আপনাদের মাঝে উপহার সামগ্রী নিয়ে এসেছি। আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com