1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় ব্যাটালিয়ন আনসার-এলাকাবাসীর সংঘর্ষ : নারীসহ আহত ১৪

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় আনসার ব্যাটালিয়ান ক্যাম্পের সম্মুখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মসজিদের গাছ কাটা নিয়ে আনসার সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আনসার ব্যাটালিয়ান সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি পেটায় নারীসহ ১৪ জন আহত হয়েছে। এর মধ্যে নুর আলম (৪০) ও তানিয়াকে (২৫) কলাপাড়া হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
স্থানীয় ও এলাকাসী সূত্রে জানা যায়, আনসার ব্যাটালিয়ান ক্যাম্পের সাামনের বাসিন্দারা স্থানীয় মসজিদের জন্য ২টি গাছ কাটছিল। একে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রায় আধাঘন্টা দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিন আনসার সদস্য আহতের দাবি করলেও কেউ নাম জানায়নি।
স্থানীয়দের অভিযোগ, আনসার ক্যাম্প বাউন্ডারির মসজিদটি তারা নির্মাণ করেন ১৯৮৯ সালে। করোনা পরিস্থিতির কারনে ওই মসজিদে বাইরের লোকজনকে নামাজ পড়তে নিষেধ করা হয়। যার প্রেক্ষিতে বেড়ি বাঁধের বাইরের বাসিন্দারা একটি পাঞ্জেগানা মসজিদ তৈরি করেন। সেখানকার মসজিদ ঘরের সমস্যার জন্য বন বিভাগের দুইটি গাছ কাটছিল। ওই গাছ কাটতে বাধা দেন আনসার সদস্যরা এবং আবুল কালাম নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দ্রুত পুলিশ গিয়ে আহতদের হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ উপস্থিত হয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখন পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
আহতরা আনসার সদস্যদের দায়ী করে জানান, শুধু তারা একজনকে ধরে নিয়ে মারধর করেছে। একজনকে মসজিদ থেকে বের করে দেয়ারও অভিযোগ করেন। এরপর আনসার সদস্যরা সবাই একযোগে সাধারণ মানুষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com