1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

২৫ বার এভারেস্টে উঠে বিশ্বরেকর্ড

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

এক্সক্লুসিভ ডেস্ক : রেকর্ড ২৫তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন নেপালি পর্বতারোহী কামি রিটা শেরপা। এর মাধ্যমে নিজের করা আগের রেকর্ডটিই শুক্রবার (৭ মে) ভাঙলেন তিনি।

এভারেস্টের চূড়ায় ওঠার জন্য ১২ সদস্যের একটি দলের সঙ্গী হন তিনি। দলের সবার আগে এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হন শেরপা।

এ বিষয়ে এভারেস্টে অভিযান সংগঠন সেভেন সামিট ট্রেকসের সংগঠক মিংমা শেরপা বলেন, ২৫তম বারের মতো চূড়ায় উঠে কামি রিটা নতুন একটি রেকর্ড গড়েছেন।

একটি বাণিজ্যিক আয়োজনের অংশ হিসেবে ১৯৯৪ সালে প্রথমবারের মতো ২৯ হাজার ২৯ ফুট পর্বতশৃঙ্গে আরোহণ করেন কামি রিটা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করে আসছেন তিনি।

তখন থেকে প্রায় প্রতি বছরই এভারেস্টে ওঠেন তিনি।

পর্বতারোহনের আগে কামি রিটা বলেন, এটা শুধু রেকর্ড ভাঙার ব্যাপার না…২০২০ সালে আমার ৫০ বছর বয়সে ২৫তম বারের মতো এভারেস্টের চূড়ায় উঠে উদযাপনের ইচ্ছা ছিল। কিন্তু কোভিডের কারণে তা আর হয়ে ওঠেনি। তাই এ বছর আমি নিজের স্বপ্নকে সত্যি করার উদ্যোগ নিই।

শুধু এভারেস্টই নয়, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানে কে-২-সহ বেশ কিছু বড় বড় পাহাড়ের চূড়ায় ওঠার রেকর্ড রয়েছে কামি রিটার।

তিনি বলেন, আমি আমার দেশের জন্য পাহাড়ে চড়ি। নেপালের পর্যটনের জন্য আমাদের মতো গাইডের প্রয়োজন। আমরা না থাকলে পর্যটকরা আসবেন না।

২০১৯ সালে তিনি দুবার এভারেস্ট আরোহণ করেন। এ বছরও তার তেমনই পরিকল্পনা রয়েছে।

করোনাভাইরাসের কারণে নেপালের পর্যটন শিল্প মারাত্মক ধাক্কা খেয়েছে। গত বছর সেখানে রীতিমতো ধস নামে। চলতি বছর এভারেস্টে ওঠার জন্য ৪০৮ জনকে অনুমতি দিয়েছে দেশটি। এজন্য প্রত্যেক আরোহীকে গুনতে হয়েছে ১১ হাজার মার্কিন ডলার।

প্রত্যেক আরোহীর সঙ্গে থাকেন নেপালি গাইড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com