1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

কলাপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামূলক কর্মশালা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : “ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নেই, দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দু-ই মেলে” প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী টিটিসির (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) সিনিয়র ইনষ্ট্রাক্টর আল-আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিটিসির সিনিয়র কর্মকর্তা আবু নোমান নাছের জামাল, পটুয়াখালী জেলা জনশক্তি জরীপ কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবির তালুকদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলেট, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া পৌর মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, উম্মে তামিমা বিথি প্রমুখ।
এসময় রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com