1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে ইভটিজিং ও পলিথিনবিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং ও পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পরে উপজেলার লঙ্গরপাড়া বাজার ও ঝগড়ার চর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গতকাল বুধবার বিকেলে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৩ মুদি দোকান মালিকের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ঝগড়ারচর বাজারের ব্যবসায়ী শাহজাহান ও আকারামসহ ৩টি দোকানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয় করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লঙ্গরপাড়া বাজারে তামাকজাত দ্রাব্যের বিজ্ঞাপন থাকায় ২ দোকান মালিকের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ডিজেলের দাম বৃদ্ধির গুজব রোধে বাজার মনিটরিং ও এসএসসি পরিক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।
অপরদিকে বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারি পরিচালক আরিফুল ইসলাম ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান শ্রীবরদীতে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মেয়াদ উত্তীর্ণ পানীয় রাখার দায়ে তাতিহাটি বাজারের এক দোকান মালিককে ২ হাজার টাকা ও ভায়াডাঙ্গা বাজারে সরকারের অনুমোদনবহীন খাবার স্যালাইন থাকায় অপর দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

– ফরিদ আহমেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com