1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

লামায় প্রবাসীর স্ত্রী-কন্যাসহ তিন জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২২ মে, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানের লামায় ঘরের তালা ভেঙ্গে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মে) সন্ধ্যায় লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চম্পাতলী এলাকার কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের ঘর থেকে মাসহ দুই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০) বড় মেয়ে রাফি (১৩) ও ছোট মেয়ে নূরি (১০ মাস)
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম ৩ কন্যাসহ চম্পাতলীর বাসায় বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় বাসা তালাবদ্ধ দেখে প্রতিবেশিরা জানালা দিয়ে উঁকি দিলে ঘরের মেঝেতে মা ও ছোট মেয়েকে পড়ে থাকতে দেখে। এসময় অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙ্গে মা মাজেদা বেগম, বড় মেয়ে রাফি ও ১০ মাস বয়সী শিশু কন্যা নূরির লাশ উদ্ধার করে। তবে কিভাবে তারা মারা গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ বলেন, চম্পাতলী এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা কেন তাদের হত্যা করেছে নাকি আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ বান্দরবান হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com