1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ী পৌর মেয়র পদে সম্ভাব্য আ’লীগ প্রার্থী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

মনিরুল ইসলাম মনির : শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ী। আগামী ৩০ ডিসেম্বর শেষ হচ্ছে বর্তমান পৌর পরিষদের মেয়াদ। সে হিসেব অনুযায়ী পরবর্তী নির্বাচনে পৌর মেয়র পদে আওয়ামী লীগের ৭জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরমধ্যে বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক, সাবেক মেয়র আব্দুল হালিম উকিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, অর্থবিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, স্বাস্থ্য সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন ও বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আতিকুর রহমান মানিক।
সূত্র জানায়, ৫ম বারের মতো অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আওয়ামী লীগের দলীয় সমর্থন পেতে সম্ভাব্য প্রার্থীরা সতীর্থদের কাছে মত প্রকাশ করে চলেছেন। বাইরে প্রচার-প্রচারণা না থাকলেও দলের ভেতরে নিজেদের প্রার্থী বলে জানান দিয়েছেন। অনেকের সমর্থনে আবার ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যে পোস্টও দেখা যাচ্ছে। আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় যারা আলোচনা রয়েছেন তারা হলেন- শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের নির্বাচিত সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, অর্থবিষয়ক সম্পাদক ও স্থানীয় সাংসদের প্রতিনিধি গোপাল চন্দ্র সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শহর যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাজন এবং বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আতিকুর রহমান মানিক।
গেল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি পক্ষ দলীয় প্রার্থীর বাইরে কাজ করায় বর্তমান সংসদ সদস্যের সন্তুষ্টির বাইরে এবং অন্যপক্ষ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করায় রয়েছে সু-নজরে। ফলে দলীয় সমর্থন প্রাপ্তি নিয়ে রয়েছে ভিন্ন জল্পনা-কল্পনা। অবশ্য দলীয় সমর্থন প্রত্যাশী সব প্রার্থী এক জায়গায় মোটামোটি অনেকটাই অনড়, তা হলো দলীয় সমর্থনের বাইরে কেউ প্রার্থী হতে সম্মত নন।
নবীন প্রার্থীদের মধ্যে দলীয় আলোচনায় রয়েছেন গোপাল চন্দ্র সরকার। এর আগে প্রথম নির্বাচনে তিনি পৌর কাউন্সিলর হিসেবে ৪নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার সমর্থন প্রত্যাশী মেয়র পদে। তবে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হওয়ায় শেষ পর্যন্ত দলের আনুগত্যই তার প্রধান লক্ষ্য থাকবে- এমনটি মনে করেন অনেকেই। তিনি বলেন, আমি দলীয় সমর্থন প্রত্যাশি। তবে দল যে সিদ্ধান্ত নেবে আমি সে সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বেশ জোড়ালো প্রার্থী। যদিও তিনি দলের আনুগত্য লাভে অধিক মনযোগী। তথাপিও দলের সমর্থন পেতে তিনি এখন থেকেই কাজ শুরু করেছেন। এ বিষয়ে তিনি জানান, দল যদি আমাকে উপযুক্ত মনে করে তবে আমি একজন শক্ত প্রার্থী। দলের স্বার্থে একজন প্রার্থী হিসেবে আমি সর্বশক্তি দিয়ে কাজ করব। তবে দলের সিদ্ধান্তকে তিনি সর্বাধিক গুরুত্ব দিবেন বলেও জানান। অপর নবীন প্রার্থী মেহেদী হাসান রাজন জানান, যেহেতু আমি আড়াই আনীর বাসিন্দা। পারিবারিকভাবে ওই এলাকা আমাদের বলে আমরা বিশ্বাস করি। বরাবরই এখানকার সচেতন নাগরিকরা আমাদের বাইরে মতামত দেননি। সে হিসেবে দল আমাকে মূল্যায়ন করলে আমার এলাকার নিরঙ্কুশ সমর্থন ছাড়াও অন্যান্য এলাকা মিলিয়ে আমি সফল হব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com