1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইগাতীতে ২শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ২শ পিছ ইয়াবাসহ নূরে আলম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মে) রাতে উপজেলার কালিবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূরে আলম কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার মহিলা কলেজ পাড়ার সুলতান আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমানের নির্দেশনায় ঝিনাইগাতী থানার এসআই কলিম ও এএসআই আজিজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কালিবাড়ি প্রধান সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় রৌমারি থেকে ইয়াবা বিক্রি করতে আসা নূরে আলমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক মামলায় নূরে আলমকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com