1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যহাতি তাড়াতে শ্রীবরদীতে সবজি চাষীদের মাঝে সার্চ লাইট বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১

শেরপুর : পাহাড়ি হতদরিদ্র লোকদের জীবনমান উন্নয়ন ও বন্যহাতি তাড়ানোর লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে উপজেলার রানীশিমুল ও সিংগাবরুনা ইউনিয়নের পাহাড়ি এলাকার ১০টি সবজি উৎপাদক দলের সদস্যদের মাঝে একটি করে সার্চ লাইট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে শ্রীবরদী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মেঘাদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার প্রকাশ চাম্বু গংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান।
এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা হারুনুর রশিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা জেফিরাজ দোলন কুবি, সাংবাদিক রেজাউল করিম বকুল ও তাসলিম কবির বাবু প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি সবজি উৎপাদক দলের সদস্যদের মাঝে একটি করে সার্চ লাইট বিতরণ করেন। এর আগে স্থানীয় উপকারভোগীদের মাঝে জীবনমান উন্নয়ন ও কোভিড-১৯ মোকাবেলায় সেমিনার ও তাদের মাঝে সাবান, মাস্ক এবং স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com