1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

হালুয়াঘাট শহরের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করলেন জুয়েল আরেং এমপি

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মে, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের মাছ ও মাংস মহালের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন হালুয়াঘাট ধোবাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
রবিবার (৩০ মে) দুপুরে এ উপলক্ষে আলোচনা সভায় পৌরমেয়র খায়রুল আলম ভূঞা’র সভাপতিত্বে ও পৌরসভার সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হালুয়াঘাট পৌরসভার সহযোগীতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৫৩ লাখ টাকা ব্যায়ে উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com