1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ইরানের হামলায় ‘মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায়’ ৬৪ মার্কিন সেনা

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এখন ৬৪ জন মার্কিন সেনার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছে পেন্টাগন । বৃহস্পতিবার মার্কিন সামরিক দপ্তর নতুন এ সংখ্যা জানিয়েছে।

গত শুক্রবার ৩৪ মার্কিন সেনার মস্তিষ্কে একই সমস্যা ধরা পড়ার কথা জানিয়েছিল পেন্টাগন। পরে মঙ্গলবার এ সংখ্যা বাড়িয়ে ৫০ বলে জানানো হয়।

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক এ মিলি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৬৪ মার্কিন সেনার আঘাতকে ‘হালকা’ আঘাত হিসেবে ধরা হয়েছে।

তিনি বলেন, ‘তবে কিছু ক্ষেত্রে আমরা তাদের বাকীজীবন পর্যবেক্ষণে রাখব এবং তাদের চিকিৎসার প্রয়োজন হলে তা প্রদান করা হবে।’

কর্মকর্তারা জানিয়েছেন, ৬৪ জনের মধ্যে ৩৯ জন কর্মস্থলে ফিরেছেন। উন্নত চিকিৎসা ও আরো মূল্যায়নের জন্য ২১ জনকে জার্মানিতে পাঠানো হয়েছে।

৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হয়। এর প্রতিশোধ নিতে ৮ জানুয়ারি ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি বলে তখন দাবি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com