1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মোবারকপুর কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

শেরপুর : “মানবতার জয় হোক হাতে রেখে হাত, শীতার্থরা উস্ম থাকুক শীতের প্রতিরাত” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের মোবারকপুর কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শীতার্ত হতদরিদ্র্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার শহরের আখের বাজারের পাশে মোবারকপুর কল্যাণ ট্রাস্টের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আব্দুল মান্নান।
খন্দকার কালো গাজী ও মাযহারুল ইসলাম মিঠুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল খালেক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মাহমুদা জেনমিন ডলি, জেলা মানবাধিকার সংস্থার সভাপতি নুরে আলম চঞ্চল, জারিকারক সাইফুল ইসলাম, কল্যাণ ট্রাস্টের সভাপতি এমদাদুল হক মিলন, সিনিয়র সহসভাপতি ফজলুল করিম, সহসভাপতি ফারুক আহমেদ ফসি, সাধারণ সম্পাদক আকবর আলী, কোষাধ্যাক্ষ শহীদুল ইসলাম,ক্রীড়া সম্পাদক ইসতিয়াক আহমেদ জনি, আলহাজ্ব মো. হাবিবুর রহমান, জিয়াউল হক, শাহেদ আলী, রাফি আহমেদ প্রমুখ। পরে ৩৬ জন এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও একশ দশ জন হতদরিদ্র লোকজনের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও শেরপর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন সংগঠনটির দায়িত্বশীল কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com