1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।প্রথম টেস্ট হবে এ মাসে রাওয়ালপিন্ডিতে। ৭-১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে মার্চে।

প্রথম টেস্টের জন্য আজ (শনিবার) সন্ধ্যায় ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও সৌম্য সরকার। বাদ পড়েছেন সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

ইমরুল কায়েস, সাদমান ইসলাম ও মিরাজকে রাখা হয়নি ইনজুরির কারণে। ফর্মের কারণে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে।

ব্যক্তিগত কারণে তামিম ইকবাল ছিলেন না ভারত সফরে। তার জায়গায় ইনিংস শুরু করেছিলেন ইমরুল ও সাদমান। কিন্তু পাকিস্তান সফরে দুজনকেই পাওয়া যাচ্ছে না। হ্যামস্ট্রিং চোট এখনও সারেনি ইমরুলের। সাদমান ইসলামের ডান হাতের ব্যথা এখনও কমেনি। মিরাজের অবস্থাও তাই। ইমরুল ও মিরাজ মাঠে ফিরলেও পাঁচদিন টেস্ট খেলার মতো ফিট নন। সাদমানের মাঠে ফিরতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে ভারতের বিপক্ষে ইন্দোর টেস্ট খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। গোলাপি বলে ইডেন টেস্ট স্কোয়াডে থাকলেও একাদশে থাকার সুযোগ হয়নি। এবার ফর্মের কারণে দল থেকেও বাদ পড়লেন বাঁহাতি পেসার।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাশ, তাইজুল ইসলাম,  নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, অল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com