1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ‘নেংমিনজা মাহারী’ পুনর্মিলনী

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুন, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর গারোপাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেংমিনজা গোত্রের ‘নেংমিনজা মাহারী পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) দুপুরে সীমান্তের পাহাড়ি পল্লী ডালুকোনায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
গোত্রের ভাতৃত্ব ও বন্ধন ধরে রাখতে ফাদার জীবন সাংমার সভাপতিত্বে অনুষ্ঠিত নেংমিনজা গোত্রের মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন পাল পুরোহিত ফাদার ফিদেলিস নেংমিনজা। এসময় নেংমিনজা সম্প্রদায়ের বিভিন্ন বিষয় তোলে ধরে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নেংমিনজা গোত্রের প্রধান লুইস নেংমিনজা, বার্ণার্ড নেংমিনজা, পুজিলা নেংমিনজা, প্রদীপ ম্রং, আলফত চিরান প্রমুখ। আলোচনা শেষে প্রার্থনা মূলক সঙ্গীত পরিবেশন করে নেংমিনজা সম্প্রদায়ের স্থানীয় শিল্পীবৃন্দ। পরে সকলে মিলে মধ্যাহ্ন ভোজে অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com