1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় গাছ লাগান : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষার জন্য গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবাই অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগান।

শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছ রোপণের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন।

সরকারপ্রধান বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেই সঙ্গে আমি দেশবাসীকে আহ্বান জানাব, যে যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান।

তিনি বলেন, তিনটা করে গাছ লাগাতে পারলে সবচেয়ে ভালো হয়। সেটা যদি না পারেন একটা করে হলেও লাগাবেন। আমরা চাই যে একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ—এ ধরনের গাছ লাগাবেন।

‘পরিবেশ রক্ষায়, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা’—বলেন প্রধানমন্ত্রী।

jagonews24

গাছের যত্ন করার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, আপনারা সবাই গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যেন টিকে থাকে সে জন্য যত্ন করতে হবে। যে গাছ ফল দেবে, কাঠ দেবে অথবা ওষুধ দেবে—নানাভাবে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এ দেশ আমাদের। আজ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই।

‘আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এ দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি’—বলেন সরকারপ্রধান।

বনায়নের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা জানিয়ে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আমরা এগিয়ে যাব। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় ২২ ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। তাছাড়া আমাদের পারিবারিকভাবে বাগান সৃষ্টি হচ্ছে। সবাই এখন সচেতন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, বৃক্ষরোপণকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com