1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জুন, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ীতে গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলার প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মনিক রতন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স। এছাড়াও বক্তব্য রাখেন ডেইরি এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম, ভেটেরিনারি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাকিল মন্ডল, খামারী মতিবুল ইসলাম প্রমুখ।
শেষে প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেওয়া খামারীদের মাঝে থেকে তিনজন বিজয়ীর হাতে চেক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের গরু-ছাগলসহ বিভিন্ন পশুপাখি প্রদর্শনে স্টলে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com