1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭

ঝিনাইগাতিতে বাল্যবিয়ের আয়োজন করায় জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জুন, ২০২১

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিয়ের আয়োজনের করায় কিশোরী কনের চাচাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ জুন) দিবাগত রাত দশটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ জরিমানা করেন।
জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামে ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক খোরশেদ পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। ওই সময় বরসহ বরযাত্রীরা কনের বাড়িতে হাজির ছিলেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের চাচা আবু বক্করকে ২ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com