1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জুন, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা গ্রহীতাদের সেবাদান কার্যক্রম শুরু হয়।
ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যপী ওয়ানস্টপ ভূমি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিছ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, গণমাধ্যমকর্মীসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা গ্রহীতাদেরকে স্বল্প ব্যয়ে, স্বল্প সময়ে ও সহজ সেবা প্রদানের জন্য ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি উন্নয়ন কর আদায়ের সবধরণের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও শেরপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রত্যেক দিন ভূমি উন্নয়ন কর পরিশোধকারী প্রথম ৫ জনকে ফলজ গাছ উপহার দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com