1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

মাদরাসা শিক্ষকের বাড়িতে স্ত্রীর অধিকার চেয়ে তরুণীর অনশন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ঝিনাইগাতী (শেরপুর) : স্ত্রীর অধিকারের দাবীতে রফিকুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষকের বাড়িতে অনশন চালিয়েছেন কামরুন্নাহার (৩১) নামে এক তরুণী। ওই মাদরাসা শিক্ষক শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পানবর ইসলামিয়া দাখিল মাদরাসার সরকারী শিক্ষক বলে জানা গেছে।
ভুক্তভোগী তরুণী জানায়, রফিকুল ইসলামের ছোট বোন আলেয়া বেগম ঢাকায় গার্মেন্টে চাকুরী করার সুবাদে সেখানে যাতায়াত ছিল তার। একই গার্মেন্টে দিনাজপুরের তরুণী কামরুন্নাহারও চাকুরী করায় মাদরাসা শিক্ষক রফিকুল ইসলামের সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে রফিকুল প্রায়শই কামরুন্নাহারের বাসায় যেতো। একপর্যায়ে রফিকুল ইসলাম তার স্ত্রী-সন্তানের বিষয় গোপন রেখে কামরুন্নাহারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে এবং বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করে। পরে কামরুন্নাহার বিয়ের চাপ দিলে ময়মনসিংহ সদরে রফিকুল তার এক আত্মীয়ের বাসায় এনে মৌলভী দিয়ে বিয়ে পড়ায়। এরপর থেকে রফিকুল ইসলাম সাত বছর যাবত স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করে আসছে।
কামরুন্নাহার জানান, গার্মেন্টে চাকুরী করে এ পর্যন্ত বেতন-ভাতা যা পেয়েছেন প্রায় অধিকাংশই রফিকুল নিয়ে নিত। অথচ তাকে বিয়ে রেজিস্ট্রির কথা বললে নানা রকম টালবাহনা করে ও তার সাথে দেখা-সাক্ষাত বন্ধ করে দেয়। এমতাবস্থায় বিয়ে রেজিস্ট্রির চাপ দিতে থাকলে রফিকুল এক লাখ টাকার দেনমোহর ধার্য করে ভুয়া নোটারী পাবলিক থেকে এফিডেফিট করে কামরুন্নাহারকে দেয়। পরে এক আইনজীবির শরণাপন্ন হলে এফিডেভিট ভুয়া বলে প্রমাণিত হয়। ফলে স্ত্রীর অধিকার চেয়ে রফিকুল ইসলামের চকপাড়াস্থ বাসায় গত ৩ জুন থেকে অনশন করে আসছে ভুক্তভোগী তরুণী কামরুন্নাহার। এছাড়াও গতকাল সোমবার (৭ জুন) ঝিনাইগাতী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিয়ের দাবী জানিয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এ তরুণী।
এ বিষয়ে রফিকুল ইসলামের সহোদর ভাই-বোন আলেয়া ও তরিকুল জানান, ঘটনা সত্য। রফিকুল কামরুন্নাহারকে মৌলভী দিয়ে বিয়ে পড়িয়ে দীর্ঘদিন ঘর-সংসার করেছে এবং তার টাকা নিয়েছে। অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, চক্রান্ত করে আমাকে ফাঁসাতে চাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com