1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ইমেইল আইডি খোলার নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ইমেইল আইডি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ইমেইল আইডি সংরক্ষণ করতে জেলা, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

সেবা সহজীকরণ ও সরকারি আদেশ-নির্দেশনা সংক্রান্ত সব তথ্য সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, শিক্ষকদের সহজে ও তাৎক্ষণিক সেবা পৌঁছাতে এই নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা বা থানা শিক্ষা অফিসে ঘুরে যেন শিক্ষকদের কোনো সেবা বা সরকারি আদেশ-নির্দেশনা নিতে না হয়, কেউ যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যেক বিদ্যালয়ে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলার/থানার নাম, ক্লাস্টারের নাম, বিদ্যালয়ের নাম, প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, বিদ্যালয়ের নামে ইমেইল আইডি সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে এসব তথ‌্য ও ইমেইল আইডি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ১৫ জুনের মধ্যে এসব তথ্য ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com