1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালী

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালীর আয়োজন করা হয়।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আকন্দ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মুক্তিযোদ্ধা হামিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com