1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

২৮ স্ত্রী নিয়ে বৃদ্ধের বরযাত্রা!

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১

এক্সক্লুসিভ ডেস্ক : তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব এখন হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগামাধ্যমের কল্যাণে নানা প্রান্তের খবর মুহূর্তেই পাচ্ছি। গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি অনেক অদ্ভুত খবরও আমাদের চোখে পড়ে।

সম্প্রতি এমনি একটি অদ্ভুত খবরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বলা হয়, এক ব্যক্তি ৩৭তম বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। সবচেয়ে মজার বিষয়, বৃদ্ধের বরযাত্রায় উপস্থিত ছিলেন তার ২৮ স্ত্রী, ৩৫ সন্তান ও ১২৬ নাতি-নাতনি।

যদিও ঘটনাটি কোথায় ঘটেছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি এই খবরের সত্যতা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করছেন। পাশাপাশি একবিংশ শতাব্দীর এই সময়ে এসে এমন ঘটনার নিন্দাও চলছে। তবে নেটিজেনদের কেউ কেউ বিষয়টি নিয়ে নানা মজার মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, ‘পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে সাহসী মানুষ।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘যারা সিঙ্গেল রয়েছেন তাদের এই ব্যক্তির কাজ দেখে মরে যাওয়া উচিত।’

এদিকে একই রকম আরেকটি ঘটনা সম্প্রতি আলোচনায় আসে। ৬৬ বছর বয়সি জিম্বাবুয়ের এক ব্যক্তি ১৬টি বিয়ে করেছেন। তার সন্তান সংখ্যা ১৫১ জন। এরপরও ১৭তম বিয়েতে আগ্রহী তিনি।

মিশেক মায়েন্দে নামের এই ব্যক্তির কোনো কাজ করেন না। তার সন্তানদের অনেকেই সরকারি চাকরি করেন। তা দিয়েই খেয়ে পরে বেঁচে আছেন মিশেক। তার দাবি, তার মূল কাজ স্ত্রীদের সন্তুষ্ট রাখা। তিনি শেষ বিয়েটি করেছেন ২০১৭ সালে। তার লক্ষ্য ১০০ বিয়ে করবেন ও ১০০০ সন্তানের বাবা হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com