1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নকলায় এলজিইডি’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আল্লা হাফিজ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ জুন, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আল্লা হাফিজ। বুধবার (১৬জুন) সকালে উপজেলায় এলজইডি’র আওতায় নির্মাধীন উন্নয়নমূলক গুলো কাজ পরিদর্শন করেন এবং ওই সব কাজ ও কাজের গুনগত মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আল্লা হাফিজ জানান, কাজের মান, ডিজাইন, প্রাক্কলন অনুসারে ও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যেসব পদক্ষেপ সরকার ও এলজিইডি’র পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখাই আমার পরিদর্শনের মূল লক্ষ্য।

এ সময় তার সাথে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম তালুকদার, নকলা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজসহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com