1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

করোনাভাইরাস : সহযোগিতা চেয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। একদিনেই সংক্রমণের সংখ্যা তিন হাজার বৃদ্ধি পেয়েছে। একদিনেই হুবেই প্রদেশে মারা গেছে ৬৪ জন। এর আগের দিন ৫৭ জন মারা গিয়েছিল। ইতোমধ্যে চীন করোনাভাইরাস মোকাবেলায় নিজেদের ভুল আর ঘাটতির কথা স্বীকার করে নিয়েছে। উহানে দ্রুততার সাথে দুটি নতুন হাসপাতাল করা হয়েছে, যদিও সেগুলো এখনো পুরোপুরি কার্যক্রম শুরু করেনি। ওই প্রদেশের সব মানুষের জন্যই মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সেখানে উপকরণ সংকট আছে এবং সেজন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একজন মুখপাত্র বলেছেন, ‘চীনের এ মুহূর্তে জরুরিভাবে মেডিক্যাল মাস্ক, প্রটেকটিভ স্যুট ও নিরাপত্তা চশমা দরকার।’ দ্যা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি বলেছে, জাতীয় জরুরি ব্যবস্থাপনা সিস্টেমের আরো উন্নতি করতে হবে। মহামারি প্রতিরোধে কর্মকর্তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাদের শাস্তির মুখে পড়তে হবে। এর মধ্যে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক কিশোরের মৃত্যুর পর দুজন কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। বন্যপ্রাণীর বাজারে বড় ধরনের অভিযান চালানোর আদেশ দেয়া হয়েছে। সাংহাইয়ের মতো কিছু শহরে নতুন বছরের ছুটি বাড়ানো হয়েছে, বন্ধ আছে স্কুলগুলোও। ২০০২-০৩ সাল সার্সে মৃত্যুর রেকর্ড ইতোমধ্যেই অতিক্রম হয়েছে। চীনের বাইরে এপর্যন্ত অন্তত ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে একজনের মৃত্যুও হয়েছে। সাম্প্রতিক কিছু ভ্রমণ বিধিনিষেধ যারা সম্প্রতি চীন ভ্রমণ করেছেন এমন ব্যক্তিদের প্রবেশাধিকার বন্ধ করেছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ইসরাইল, জাপান ও দক্ষিণ কোরিয়া। চীনের সাথে বিমান যোগাযোগ বন্ধ করেছে মিসর, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য ও ইটালি। মঙ্গোলিয়া ও রাশিয়া (আংশিক) চীনের সাথে সীমান্ত বন্ধ করেছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ অপারেটর ঘোষণা করেছে, চীনে গিয়েছেন এমন যাত্রী ও ক্রুরা জাহাজে উঠতে পারবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com