1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যা স্বীকার : প্রত্যাহারের আবেদন

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার বিরুদ্ধে থানা পুলিশ বরাবরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ আনা ওই নারী নিজেই অভিযোগটি মিথ্যা জানিয়ে তা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
জানা গেছে, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া প্রায় বিশ বছর ধরে পূর্ব আন্দারুপাড়া গ্রামের এক নারীকে বিয়ের কথা বলে ধর্ষণ করে আসছেন মর্মে গত ১৫ জুন নালিতাবাড়ী থানা পুলিশের কাছে অভিযোগ করেন এক নারী। যা সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেলের কাছে তদন্তাধীন। পরে এ নিয়ে বেশকিছু গণমাধ্যমে চেয়ারম্যানকে জড়িয়ে খবরও প্রকাশ করা হয়। এরইমধ্যে ওই নারী পুনরায় তার অভিযোগ প্রত্যাহার করে থানায় আবেদন জানিয়েছেন।
ওই নারী গণমাধ্যম কর্মীদের কাছে জানান, তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় এবং সাংবাদিকদের কাছে যে অভিযোগ করেছিলেন তা মিথ্যা। তিনি এখন বিষয়টি বুঝতে পেরে অভিযোগ প্রত্যাহার করেছেন। তিনি আরও বলেন, চেয়ারম্যানের প্রতি আমার কোন অভিযোগ নেই।
এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমে চেয়ারম্যানকে জড়িয়ে ‘ধর্ষণের অভিযোগে মামলা’ সংক্রান্ত খবরের প্রতিবাদে ১৮ জুন শুক্রবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন চেয়ারম্যান আজাদ মিয়া। এসময় তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সঙ্গতকারণেই আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে সম্মান নষ্ট করে সামনের নির্বাচনে পরাজিত করার কুট-কৌশল হিসেবে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নারীগঠিত একটি সম্মানহানিকর সংবাদ প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। অভিযোগে যে নারীর সাথে আমার সম্পৃক্ততা দেখানো হয়েছে, মূলত ওই নারী আসন্ন নির্বাচনে আমার প্রতিপক্ষ মাওলানা জামাল উদ্দিনের বাসায় বিভিন্ন সময় ঝিয়ের কাজ করে থাকেন। যার ফলে অত্যন্ত চতূরতার সাথে ওই নারীকে ফুসলিয়ে একটি কথিত অভিযোগ লিখিয়ে নাটকীয় ভাবে দায়ের করানো হয়। কিন্তু পরবর্তীতে ষড়যন্ত্রের বিষয় টের পেয়ে ওই নারীই আমাদের সাথে পারিবারিকভাবে বসে সমাধান করে তার ভুল বুঝতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

অভিযোগকারী ওই নারীর ভিডিও সাক্ষাতকার

তবে এ বিষয়ে মাওলানা জামাল উদ্দিন জানান, ওই নারী তার বাসায় কাজ করে না এবং তিনি এসব ঘটনায় সম্পৃক্ত নন। তিনি কিছু জানেন না।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, অভিযোগকারী ওই নারীই তার অভিযোগ প্রত্যাহার করে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। কাজেই এ বিষয়ে আর কোন সমস্যা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com