1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

তাঞ্জানিয়ায় পবিত্র তেলে’ হাঁটতে গিয়ে নিহত ২০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ‘পবিত্র তেলের’ ওপর হাঁটতে গিয়ে আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ তাঞ্জানিয়ার একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় মোশি শহরে এ ঘটনা ঘটেছে বলে রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সন্ধ্যায় কিলিমানজারো পর্বতের পাদদেশীয় শহরটির স্টেডিয়ামে গির্জা আয়োজিত প্রার্থনা সভায় কয়েক হাজার লোক যোগ দিয়েছিল। এক পর্যায়ে ‘পবিত্র তেলে’ অভিষিক্ত হতে তারা হুড়োহুড়ি শুরু করলে পদদলনের ঘটনা ঘটে।

মোশির জেলা কমিশনার কিপ্পি ওয়ারিওবা বলেন,‘এ ঘটনায় ২০ জন মারা গেছে ও ১৬ জন আহত হয়েছে।’

নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কিপ্পি বলেন, ‘প্রার্থণাকারীরা হুড়োহুড়ি করে‘পবিত্র তেলে’ অভিষিক্ত হতে গেলে এই পদদলনের ঘটনা ঘটে।’

যাজক বোনিফেস মোয়াম্পোসা তার গির্জার প্রার্থনা চলার সময় প্রার্থনাকারীদের ‘পবিত্র তেলের’ ওপর দিয়ে হাঁটলে উন্নতি ও রোগমুক্তি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ওই প্রার্থণার সময় বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com