1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে ২০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মুজিববর্ষ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে জমি সহ সেমিপাকা ঘর পেলেন ২০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির কাগজপত্র ও ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার শ্রীবরদী’র ২০ জন উপকারভোগিদের মাঝে জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ ঘরের চাবি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উপকারভোগিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com